ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

তানোরে ২দিনে ২ যুবকের অপমৃত্যুর ঘটনা ঘটেছে

#

০৬ মে, ২০২২,  9:44 PM

news image

রাজশাহীর তানোরে গত ২ দিনে পৃথক ঘটনায় ২ যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। আম গাছের সাথে গলাই দড়ি দিয়ে  আত্নহত্যা করেছের ১ যুবক, অপর যুবকের মৃত্যু হয়েছে বিদ্যুতের তার চুরি করার সময় বিদ্যুৎ স্পর্শ হয়ে।


এঘটনায় তানোর থানায় পৃথক ২ টি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং ময়না তদন্ত শেষে ওই ২ যুবকের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 


তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে তানোর পৌর এলাকার কালীগন্জ রায়তান বর্ষ গ্রামের বিদ্যুতের মেইন লাইনের তার চুরি করার সময় তানোর মুন্নাপাড়া গ্রামের আফজাল হোসেনের পুত্র মাহাফুজুর রহমান রাব্বী (২২) বিদ্যুৎ স্পর্শ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। 


তিনি বলেন, গ্রামবাসী বিদ্যুেতের তারে জড়ানো অবস্থায় তার লাশ জমির আইলে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে রাতেই মৃতের লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে শুক্রবার বিকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 


অপর দিকে গত বুধবার বিকালে তানোর উপজেলার তাঁতিহাটি গ্রামের একটি আম গাছের ডালের সাথে গলাই দড়ি দিয়ে আত্নহত্যা করা মান্দা উপজেলার কুসুম্বা গ্রামের আব্দুল মতিনের পুত্র কাউসার আলী (২৭)'র ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। 


ময়না তদন্ত শেষে বৃহস্পতিবার বিকালে পরিবারের কাছে লাশ উস্তান্তর করেন তানোর থানা পুলিশ। 


নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে,

২০১৯ সালে বিবাহ বিচ্ছেদের পর থেকে কাউসার মানসিক রোগে ভুগছিলেন। 


গত ২ এপ্রিল সোমবার বেলা ১ টার দিকে নিজ বাড়ি থেকে বেরিয়ে আর বাড়িতে ফিরে আসেনি। মৃতের পরিবার মান্দ থানায় একটি সাধারণ ডায়েরী করেন। 


তানোর থানা পুলিশ লাশ উদ্ধারের পর পরিচয় সনাক্তের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক মৃতের ছবি পোষ্ট করে বিভিন্ন থানায় ম্যাসেসসহ ছবি পাঠানোর পর তার পরিচয় পাওয়া যায়।