ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

চাটখিল প্রেসক্লাবে সাংবাদিকদের মতবিনিময়

#

মোঃ মোজাম্মেল হক, নোয়াখালী প্রতিনিধিঃ

০৬ মে, ২০২২,  4:53 PM

news image

 গতকাল বৃহস্পতিবার বিকেলে চাটখিল প্রেসক্লাবে  সাংবাদিকদের এক মতবিনিময় সভা প্রেসক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ হাবিবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সাধারণ সম্পাদক শোয়েব হোসেন বুলু সভা পরিচালনা করেন। সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি, দিদার - উল আলম, প্রেসক্লাব প্রতিষ্ঠা কমিটির সহ- সাধারণ সম্পাদক আব্দুর কাদের সিদ্দিকী মিলন, সাংবাদিক গুলজার হোসেন সৈকত, জসিম মাহমুদ, মামুন হোসেন, মনির হোসেন, নুর আলম, গোলাম সরোয়ার জুয়েল, আরিফুর রহমান, মোজাম্মেল হক লিটন, রুবেল হোসেন ও আলমগীর হোসেন হিরু। সভায় সাধারণ সম্পাদক শোয়েব হোসেন বুলু প্রেসক্লাবের যাবতীয় উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন। প্রেসক্লাব সভাপতি মোঃ হাবিবুর রহমান তার সমাপনী বক্তব্যে বলেন, চাটখিল প্রেসক্লাব বৃহত্তর নোয়াখালী প্রেসক্লাবের মধ্যে ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের ঐতিহ্যবাহী বজায় রাখার জন্য প্রতিষ্ঠানের সাথে  সম্পৃক্ত সকল সাংবাদিকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। এছাড়া তিনি এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পর থেকে অদ্যবধি যাহারা প্রতিষ্ঠানের উন্নয়নে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। সভা শেষে মরহুম সাংবাদিক নাছির উদ্দীন, মুক্তার হোসেন ও কর কর্মকর্তা ওমর ফারুক মাছুম এর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।