ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

দৌলতদিয়া ইউনিয়ন শাখার এক নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ কমিটি ঘোষণা

#

১৭ নভেম্বর, ২০২১,  7:14 PM

news image


গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন শাখার  এক নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের কমিটি ঘোষণা করা হয়েছে।

১৭ ই নভেম্বর বুধবার বিকালে চর চাঁনখান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কমিটির আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়া হয়। 

দৌলতদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আব্বাস ফকিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল সরদার এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন প্রামানিক।

অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন , আল মাহমুদ মিশা সভাপতি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ গোয়ালন্দ উপজেলা শাখা।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, হিরু মৃধা সাধারণ সম্পাদক গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ।

আলোচনা সভা শেষে সেবা শান্তি প্রগতির পতাকাবাহী সংগঠন এর দৌলতদিয়া ইউনিয়ন শাখার এক নং ওয়ার্ড কমিটির সভাপতি হিসেবে নাম ঘোষণা করা হয় মোঃ শরিফ বেপারী কে। সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয় মোহাম্মদ জাহিদ পালকে। এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে নাম ঘোষণা করা হয় মোঃ শাহাদৎ প্রামানিক কে।


আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার জন্য নির্দেশ দেয়া হয়।