ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

জননেতা সুজনের উদ্যোগে তানোরে মহান মে দিবস উদযাপিত

#

০৫ মে, ২০২২,  8:27 PM

news image

‘শ্রমিক-মালিক একতা, উন্নয়নের নিশ্চয়তা’ এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় রাজশাহীর তানোরে উদযাপিত হয়েছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে সকালে উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক মহান মে দিবসের  র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আগামীতে তানোর পৌরসভার মেয়রপ্রার্থী ও আ’লীগের প্রভাবশালী জননেতা আবুল বাসার সুজনের আয়োজনে তাঁর দেয়া উপহার গেঞ্জি ও ছবি পরিহিত র‌্যালি বের করা হয়।


আজ (১ মে) রোববার সকাল ১০টায় তানোর উপজেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন এবং পরিবহন শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে একটি র‌্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে গোল্লাপাড়া বাজার ঘুরে সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


এতে তানোর উপজেলা শ্রমিক লীগের সভাপতি অসীম উদ্দিনের সভাপতিত্বে নাইম, জনি, সেলিম, টুটুল ও মিঠনসহ শতাধিক শ্রমিক উপস্থিত ছিলেন।


এসময় তারা বলেন, এখনও কারখানায় শ্রমিকদের ১৫ থেকে ১৬ ঘণ্টা কাজ করতে হয়। ছোট ছোট কারখানাগুলো অতিরিক্ত সময় কাজ করায় কিন্তু উপযুক্ত পারিশ্রমিক দেয় না। এজন্য শ্রমিক নেতারা শ্রমিকদের অধিকার আদায়ের জন্য সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।