ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

স্বশিক্ষিত কৃষিবিজ্ঞানী নূর মোহাম্মদের স্বল্প জীবনকালের ধান উদ্ভাবন

#

০৪ মে, ২০২২,  2:30 PM

news image

স্বশিক্ষিত কৃষিবিজ্ঞানী নূর মোহাম্মদের এবারের উদ্ভাবন স্বল্প জীবনকালের সরু ধান। এ জন্য সেচও কম লাগে। ঝড়–বাদলের মৌসুম শুরুর আগেই কৃষক এই ধান কেটে ঘরে তুলতে পারবেন।


১৩০ দিনের জীবনকাল এই ধানের গাছ খাটো। ঝড়ে ঢলে পড়ে না। বোঁটা শক্ত, বাতাসে ধান ঝরে পড়ে না। ফলন ভালো। এই ধানের ভাত ঝরঝরে। খেতে ভালো।


নূর মোহাম্মদের দাবি, বাংলাদেশে বোরো মৌসুমে এত কম জীবনকালের ধান আর নেই। এর আগে তিনিই এনএমকেপি-৫ নামের একই জীবনকালের ধান উদ্ভাবন করেছিলেন, কিন্তু সেটার চাল ছিল মোটা। তাঁর পক্ষ থেকে দেশের কৃষকদের জন্য এবারের ঈদের উপহার হচ্ছে এই নতুন ধান।


গত শনিবার সকালে রাজশাহীর তানোরের গোল্লাপাড়ায় নূর মোহাম্মদের গবেষণা মাঠে গিয়ে দেখা যায়, আগের রাতের ঝোড়ো হাওয়ায় পাশের খেতের অন্যান্য জাতের ধান পড়ে গেছে। তবে নূর মোহাম্মদের নতুন জাতের এই ধানগাছ খাড়া রয়েছে। একটিও হেলে পড়েনি।