ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে ঘুষের টাকা পরিশোধ করতে না পারায় পোস্ট মেশিন ‘বন্ধক’

#

গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁওঃ

১৭ নভেম্বর, ২০২১,  4:18 PM

news image


পোস্ট অফিসের ডিজিটাল উদ্যোক্তা নিয়োগে ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে ঠাকুরগাঁও উপবিভাগ পোস্ট অফিসের সহকারী পরিদর্শক বিরুদ্ধে।


অভিযোগে জানা যায়, সদর উপজেলার নাম প্রকাশের অনিচ্ছুক এক পল্লী চিকিৎসককে টাকার বিনিময়ে শাখা ডাকঘরের ডিজিটাল সেন্টারে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে অফিস ভিজিট করতে গেলে চা-নাস্তা বাবদ খরচ দিতে হতো সহকারী পরিদর্শকে।


এক সময় চা-নাস্তার খরচের টাকা বাড়িয়ে দিতে হবে বলে উদ্যোক্তাকে জানান ওই কর্মকর্তা। উদ্যোক্তা টাকা দিতে অস্বীকৃতি জানালে কৌশলে তার নিয়োগ বাতিল করা হয়। নিয়োগ বাতিলের বিষয় এই কর্মকর্তা উদ্যোক্তাকে অবহিত করলে তিনি তার নিয়োগের পুরো টাকা ফেরত চান।


এরপর ১০ হাজার টাকা দিয়ে, বাকি টাকা পরিশোধ করতে না পারায় এই কর্মকর্তা পোস্ট মেশিনটি বন্ধক রাখেন বলে জানান সাবেক উদ্যোক্তা।


এ বিষয়ে ওই এলাকার দায়িত্বপ্রাপ্ত সহকারী কর্মকর্তার সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, ‘আমি কারও কাছ থেকে টাকা নেইনি।’ আপনি অফিসে আসেন বলে কলটি কেটে দেন তিনি।


ডি-হাট শাখার পোস্ট মাস্টার উজির আলীর সাথে কথা হলে তিনি জানান, ওই সহকারী পরিদর্শক উদ্যোক্তার কাছ থেকে টাকা নিয়ে নিয়োগ প্রদান করেছিলেন। নিয়োগ বাতিলের পর সমুদয় টাকা দিতে ব্যর্থ হলে ১০ হাজার বিপরীতে পোস্ট মেশিনটি বন্ধন রাখেন বলে তিনিও জানান।