ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আব্দুর রবের দাফন সম্পন্ন

#

২৯ এপ্রিল, ২০২২,  11:56 PM

news image

রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আব্দুর রবের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৯ এপ্রিল) বেলা ২টার দিকে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা লক্ষীপুর ইউনিয়নের আনোয়ারপুর সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে নিজ বাড়ির পাশে তার নামাযের জানাজা অনুষ্ঠিত হয়।


মুক্তিযোদ্ধা আব্দুর রবের দাফনের আগে দোয়ারাবাজার থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এসময় দোয়ারাবাজার জনস্বাস্থ্য প্রকৌশলী আকাশ মিয়া,দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেব দুলাল ধর, এস আই অরুপ, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সফর আলীসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



পারিবারিক সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাত ২ টার সময় নিজ বাড়ি আনোয়ারপুর অসুস্থ হয়ে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর।