ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

তাহিরপুরে একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী শফিকুল ইসলাম গ্রেফতার

#

২৮ এপ্রিল, ২০২২,  4:15 PM

news image

সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী তাহিরপুর উপজেলায় বিভিন্ন অপরাধ কর্মকান্ডের হোতা ও মানব পাচারকারী মো. শফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে তাহিরপুর থানা পুলিশ। 

মঙ্গলবার গভীর রাতে তাহিরপুর থানা পুলিশ বাদাঘাট বাজারে অভিযান চালিয়ে তাকে বাসা থেকে গ্রেপ্তার করে। বুধবার তাকে সুনামগঞ্জ আদালতে হাজির করা হলে বিঞ্জ আদালত তার জামিন না মুঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন। 


তিনি দীর্ঘদিন ধরে ঢাকা সিটির বিভিন্ন এলাকায় মানবপাচার, তাহিরপুর সীমান্তে চোরাচালান, ইয়াবা, মদ, গাজা, স্মাগলিং, চুরি, ডাকাতি,  চিনতাই সহ অসংখ্য অপরাধ কর্মকান্ডের কারণে তিনি ইতিমধ্যে একাধিক মামলার আসামি রয়েছেন। এই সমস্ত অপরাধ কর্মকান্ডের কারণে তাকে বেশ কয়েকবার আইন শৃংখলা বাহিনী গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছে এবং কারাবাস ও করতে হয়েছে তাকে। এই অপরাধ কর্মকান্ডের কারণে তার বিরুদ্ধে ঢাকা জেলা জজ আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা জারি হয়। যার মামলা নং জিআর ২২/১৮, ধারাঃ ৩২৮/৩৭৯/৫১১/৩৪ পেনাল কোড। তিনি তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের পাতারগাঁও  গ্রামের মো. নাছির উদ্দিন বেপারীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বাদাঘাট বাজারে বসবাস করে আসছিলেন। 


এ ব্যাপারে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার ওয়ারেন্টভূক্ত আসামী হিসেবে শফিকুল ইসলামকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, আমরা আদালতের নিদের্শ পালন করে শফিকুল ইসলামকে গ্রেপ্তার করে বিঞ্জ আদালতের মাধ্যমে তাকে জেলা হাজতে পাঠানো হয়েছে।