ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

ফসলি জমির বুকে ‘নিঃসঙ্গ’ সেতু

#

২৪ এপ্রিল, ২০২২,  11:46 PM

news image

 চারদিকে ফসলি জমি। যেদিকে চোখ যায় শুধু বোরো খেত। এরই মধ্যে দীর্ঘদিন থেকে দাঁড়িয়ে আছে একটি ব্রিজ। নেই কোনো সংযোগ সড়ক। ফলে রাজশাহীর তিন উপজেলা তানোর, মোহনপুর এবং গোদাগাড়ীর মানুষের জন্য তৈরি করা এ ব্রিজটি কোনো কাজে আসছে না।


স্থানীয়রা বলছেন, ব্রিজটি তৈরি করে সরকারি অর্থ অপচয় করা হয়েছে। জানা গেছে, বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে ২০০৩ সালে ব্রিজটি নির্মাণের উদ্যোগ নেন তানোরের চান্দুড়িয়া ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান মফিজ উদ্দিন। সরজমিনে দেখা যায়, রাজশাহী-তানোর সড়ক থেকে নেমে দেওতলা গ্রামের মধ্য দিয়ে চলে গেছে একটি রাস্তা। এরপর শুরু হয়েছে মাঠ। প্রায় ১৫ মিটার পরে সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিনের পুকুর পাড়ে শেষ হয়েছে রাস্তাটি।চান্দুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন বলেন, প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে ব্রিজটি নির্মাণ করা হয়েছে। কিছুটা রাস্তা তৈরি বাকি ছিল। জমি অধিগ্রহণের প্রক্রিয়াও প্রায় শেষ পর্যায়ে ছিল। কিন্তু শেষ পর্যন্ত সেটি সম্ভব হইনি।