ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

"আমার মরহুম পিতা মাতার জন্য আপনারা দোয়া করবেন"-আঃ মজিদ সিকদার বাচ্চু

#

তালহা জাহিদ, বরিশালঃ

২৩ এপ্রিল, ২০২২,  11:45 PM

news image

উজিরপুর উপজেলায়  মেজর এম এ জলিল নূরানী ও হাফেজী মাদ্রাসা এবং এয়াতিমখানার সকল কঁচি কাঁচা ছাত্র - শিক্ষক মন্ডলী ও স্থানীয় মুরুব্বিজন এবং মুসুল্লি সহ সর্ব সাধারণের উপস্থিতিতে আজ ২৩ এপ্রিল শনিবার উজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আঃ মজিদ সিকদার বাচ্চু এর শ্রদ্ধেয় মরহুম পিতা মাতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত ও ইফতারের আয়োজন করা হয়। 


এসময়ে উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু সকল উপস্থিতিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, " আপনারা আমার পিতা মাতার জন্য দোয়া করেন।" সাথে সাথে এ মাদ্রাসাটির উত্তর উত্তর মঙ্গল ও উন্নয়ন করার প্রত্যয় ব্যক্ত করেন। '


এসময়ে উপস্থিত ছিলেন, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আর্শাদ, উজিরপুর বাজার কমিটির সভাপতি মোঃ সামসুল হক সিকদার, উপজেলা চেয়ারম্যানের বড় ভাই ও পৌর কাউন্সিলর আঃ হাকিম সিকদার, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌর প্যানেল মেয়র মোঃ হেমায়েত উদ্দিন হিমু, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মোঃ আনোয়ার হোসেন খান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর মোঃ রিপন মোল্লা, সাবেক কাউন্সিলর বাবুল সিকদার'সহ প্রমুখ।