ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

বিশ্বম্ভরপুর থানা পুলিশের অভিযানে ধোপাজান নদীতে পাথর ভর্তি ৭টি নৌকা আটক

#

২৩ এপ্রিল, ২০২২,  4:56 PM

news image

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধোপাজান চলতি নদীতে অভিযান পরিচালনা করে অবৈধ ভাবে পাথর উত্তোলনের সময় বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল হোসেনের নেতৃত্বে এস আই শংকর চন্দ্র দেব ও অফিসার ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে শুক্রবার রাতে ৭টি পাথর ভর্তি  নৌকা আটক করেন।


ধোপাজান চলতি নদীতে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু ব্যক্তি রাতের আধাঁরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে নদীর তীরে ড্রেজার দিয়ে বালু ও পাথর উত্তোলনের চেষ্টা করে। খবর পেয়ে বিশ্বম্ভরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৭টি পাথর ভর্তি নৌকা আটক করেন।

এব্যাপারে বিশ্বম্ভরপুর থানার অফিসার ইন-চার্জ মোঃ ইকবাল হোসেন বলেন,ধোপাজান চলতি নদীতে বিশ্বম্ভরপুর থানাধীন চলতি নদীতে পুলিশের চোখ ফাকিঁ দিয়ে  রাতের আধাঁরে অসাধু ব্যক্তিরা বালু/পাথর উত্তোলন করছে। খবর পেয়ে আমরা অভিযান পরিচালনা করে ৭টি পাথর ভর্তি নৌকা আটক করতে পেরেছি। বিশ্বম্ভরপুর থানা পুলিশের অভিযান অব্যাহত আছে এবং থাকবে।