ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

বিশ্বনাথে যুবককে কুপিয়ে খুন করল দুর্বৃত্তরা

#

নিজস্ব প্রতিবেদক

১৭ নভেম্বর, ২০২১,  1:24 PM

news image


বিশ্বনাথ প্রতিনিধি :

সিলেটের বিশ্বনাথে মো. এনামুল হক (৩৫) নামে এক যুবককে রাতের আধারে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

তিনি উপজেলার দশঘর ইউনিয়নের বাউসী গ্রামের মো. ইসাক আলীর ছেলে।আজ বুধবার ( ১৭ নভেম্বর) সকালে তার নিজ বাড়ির সড়কে রক্তাক্ত ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিশ্বনাথ থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।পুলিশের প্রাথমিক ধারণা, রাতের যেকোনো সময় তাকে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে। তবে, কে বা কারা- এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানাতে পারেনি।


এনামের ছোট ভাই নাজমুল হক জানান, পেশায় গাড়ি চালক এনাম দীর্ঘদিন ধরে কর্মহীন হয়ে বাড়িতে বসবাস করছিলেন।তকাল মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে রাতে আর ঘরে ফিরেননি তিনি।পরে আজ ভোরে বাড়ির রাস্তায় তার ক্ষতবিক্ষত মরদেহ পাওয়া যায়।

সরেজমিন গিয়ে দেখা যায়, বাড়ি থেকে ১ গজের মধ্যে মূল সড়কে পড়েছিল এনামের রক্তাক্ত লাশ।ঘাতকের অস্ত্রের আঘাতে বিকৃত মুখ ও কপাল।


এ বিষয়ে কথা হলে পুলিশ স্টেশনের অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি।হত্যাকাণ্ডের প্রকৃত কারণ খুঁজে বের করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।