ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

বিশ্বনাথে এতিম ও গরীব-অসহায়ের মধ্যে মোক্তার আলী ফাউন্ডেশনের ইফতার বিতরণ

#

মোঃ আবুল কাসেম, বিশ্বনাথ সিলেটঃ

২১ এপ্রিল, ২০২২,  10:51 PM

news image

 সিলেটের বিশ্বনাথে ‘আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশন’র উদ্যোগে এতিম শিশু ও গরীব-অসহায়-দুস্থ প্রায় দেড় শতাধিক মানুষের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে। 


বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকেল থেকে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মোক্তার আলীর পক্ষ থেকে ওই ইফতার বিতরণ করা হয়।


পৌর শহরের বিভিন্ন এলাকা ছাড়াও ওই দিন মোক্তার আলীর নিজ বাড়িতে এলাকার বয়স্ক মানুষের মধ্যে ফাউন্ডেশনের পক্ষ থেকে ইফতার বিতরণ করা হয়। 


পৌর শহরের আল-আনাফিয়া এতিমখানাসহ বিভিন্ন স্থানে ইফতার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সদস্য আবুল কাশেম, আহমদ আলী ইরন প্রমুখ নেতৃবৃন্দ।