ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

দোয়ারাবাজারে ৩১ বোতল বিদেশি মদসহ যুবক আটক

#

২১ এপ্রিল, ২০২২,  7:02 PM

news image

সুনামগঞ্জের দোয়ারাবাজারে র‌্যাবের হাতে ৩১ বোতল ভারতীয় মদসহ সুমন হোসেন (২০) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। সে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় গ্রামের চাঁন মিয়ার ছেলে।


বুধবার (২০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মাতুর ব্রীজের উপর হতে মদ বিক্রিকালে মদসহ সুমনকে আটক করে র‌্যাব-৯ সুনামগঞ্জ এর একটি চৌকস টিম।



দোয়ারাবাজার থানার এসআই মিজানুর রহমান জানান, ভারতীয় ৮ বোতল কিংফিশার সুপার প্রিমিয়াম ও ২৩ বোতল এসি ব্ল্যাক মদসহ আটক সুমনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন র‌্যাব সদস্য আমজাদ আলী খান। বৃহস্পতিবার দুপুরে সুমনকে জেলহাজতে পাঠানো হয়েছে।