ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

যাদুকাটা নদীর তীরকেটে বালু উত্তোলনের দায়ে টাস্কফোর্স অভিযান

#

১৭ নভেম্বর, ২০২১,  1:20 PM

news image



সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী যাদাকাটা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও নদী তীর কাটার দায়ে উপজেলা প্রশাসন টাস্কফোর্স অভিযান করেছে।  

বুধবার (১৬ নভেম্বর) বিকেলে যাদুকাটা নদী তীরে টাস্কফোর্স অভিযান পরিচালনা করেন,তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী মেজিস্ট্রেট মো. রায়হান কবির,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ তরফদার।’

জানাগেছে, এ অভিযানে নদীর নির্ধারিত সীমানার বাহিরে অবৈধভাবে বালু উত্তোলন করা সহ সেভ মেশিন ব্যবহার করে বালি উত্তোলন করার দায়ে ১০ টি মামলায় ১৬ জনকে ৮ লাখ,৫০ হাজার,টাকা জরিমানা করা হয়েছে।’

অপরদিকে,আরো দুটি মামলায় নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুজনকে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করা সহ  ৩ মাসের কারাদন্ড ও জরিমানা অনাদায়ে আরো ২০ দিনের কারাদন্ড প্রদান করা হয়।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.রায়হান কবির বলেন,যাদুকাটা নদীতে নির্ধারিত সীমানার বাহিরে অবৈধভাবে বালু উত্তোলন ও সেইভ মেশিন ব্যবহার করার দায়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান করা হয়েছে।নদীর ভারসাম্য রক্ষায় আমাদের অভিযান অভ্যাহত থাকবে।

অভিযান কালে উপজেলার অনসার সদস্য,পরিবেশ অধিদপ্তর কর্মকর্তা,পুলিশ সদস্য ও বিজিবি’র সদস্য সহ স্থানীয় জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।