ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

দোয়ারাবাজারে আপত্তিকর ছবি পোস্ট করায় র‌্যাবের হাতে যুবক আটক

#

২১ এপ্রিল, ২০২২,  7:01 PM

news image

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ফেসবুকে আপত্তিকর ছবি ও কথাবার্তা পোস্ট করায় রইছ মিয়া (৩৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৯। সে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের মাঠগাঁও গ্রামের মৃত আব্দুল মোতালেবের ছেলে। বুধবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।


বুধবার (২০ এপ্রিল) বিকেলে মাঠগাঁও গ্রামের মোকসুদুর রহমানের মেয়ে নাসরিন আক্তার বাদি হয়ে একই গ্রামের রইছ মিয়ার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।


বাদি নাসরিন আক্তার বলেন, আসামি রইছ মিয়া আমার ব্যক্তিগত ছবি ও নামে ভূয়া ফেসবুক আইডি খুলে আমার বিরুদ্ধে নানা কুরুচিপূর্ণ, মানহানি ও আপত্তিকর কথাবার্তা প্রচার করে থাকে। বুধবার বিকেলে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে থাকি। 


মামলার তদন্তকারী অফিসার এসআই সাইদুল হাওলাদার আসামি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।