ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

তানোরে বিষপানে স্কুলছাত্রীর আত্নহত্যা, প্রেমিক গ্রেফতার

#

২১ এপ্রিল, ২০২২,  5:22 PM

news image

রাজশাহীর তানোরে প্র্রেমিক বিয়ে করতে রাজি না হওয়ায় অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছে এক স্কুলছাত্রী (১৫)। মঙ্গলবার গভীর রাতে উপজেলার কলমা ইউনিয়নের শালবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। বুধবার এ ঘটনায় অভিযুক্ত প্রেমিক ইমনকে (১৯) আটক করেছে পুলিশ।


পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার শালবাড়ি গ্রামের দুখু মণ্ডলের মেয়ে ও বনগাঁ চক রহমত উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণির শিক্ষার্থী জাকিয়া আক্তারের (১৫) সঙ্গে গত এক বছর ধরে পাশের চোরখৈর এনায়েতপুর গ্রামের রহিমের ছেলে ডিশ লাইনের মিস্ত্রি ইমনের (১৯) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। কিছুদিন আগে জাকিয়ার পরিবারের লোকজন প্রেমের বিষয়টি জানতে পারলে বিয়ের জন্য চাপ দিলেও নানা অজুহাতে টালবাহানা করছিলেন ইমন। গত মঙ্গলবার রাতে মুঠোফোনে প্রেমিক ইমন জাকিয়াকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। এতে মানসিকভাবে ভেঙে পড়েন জাকিয়া। মঙ্গলবার দিনগত গভীর রাতে প্রেমিকা জাকিয়া বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মারা যায় জাকিয়া।


এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, এই ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে নিহতের বাবা দুখু মণ্ডল থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে অভিযুক্ত প্রেমিক ইমনকে বুধবার আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) মর্গে পাঠানো হয়েছে।