ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

জগন্নাথপুরে মুজিবনগর দিবসের আলোচনাসভা অনুষ্ঠিত

#

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

১৮ এপ্রিল, ২০২২,  1:11 AM

news image

জগন্নাথপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মুজিব নগর দিবসের আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার দলীয় কার্যালয়ে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল কাইয়ুম মোশাহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আজিজুস সামাদ আজাদ ডন বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বেই মুজিব নগর সরকার গঠিত হয়। এই সরকারের মাধ্যমেই মুক্তিযুদ্ধ পরিচালিত হয়। এই ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি হারুন মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সিরাজ উদ্দিন মাস্টার, লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, মুক্তাদীর আহমদ মুক্তা প্রমুখ। পরে,আজিজুস সামাদ আজাদ ডন জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওর পরিদর্শন করেন।  দুপুরে তিনি হাওরের বিভিন্ন বাঁধ এবং স্লুইসগেট পরিদর্শন

করেন এবং কৃষকদের সাথে কথা বলেন। 

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন চিলাউড়া হলদিপুর

ইউনিয়নের চেয়ারম্যান শহীদুল আলম বকুল, পৌর কাউন্সিলর সোহেল আহমদ ,মেম্বার অনিল বাবু, জেলা আওয়ামী লীগ নেতা

এড. শুক্কুর আলী, এড. ওদুদ আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হারুন মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন মাষ্টার, লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক জয়দীপ সূত্রধর বীরেন্দ্র, মুক্তাদির আহমদ মুক্তা,  উপজেলা আওয়ামী লীগ নেতা সালাহউদ্দিন, মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির, পৌর স্বেচছাসেবক লীগের সভাপতি ছালিক আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোতাহির আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আহমদ তানিন, প্রচার সম্পাদক আক্তার হোসেন, পৌর সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি নবীনূর রহমান, সাধারণ সম্পাদক মিলাদ মিয়া, সাবেক ছাত্রনেতা সৈয়দ এহসান, শাহান আহমদ, ছাত্রলীগ নেতা সৈয়দ তায়েফ আহমদ প্রমুখ।