ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

তানোরে ৩নং পাঁচন্দর ইউনিয়ন ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত

#

১৭ এপ্রিল, ২০২২,  11:56 PM

news image

রাজশাহীর তানোর উপজেলার ৩নং পাঁচন্দর ইউনিয়নের ১,২,৩,৪ ও ৫নং ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক সন্মেলন ২০২২ইং কোয়েলহাট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে আজ ১৭-এপ্রিল (রবিবার) বিকেল ৫-০০ মিনিটে কোয়েলহাট উচ্চ বিদ্যালয় মাঠে ৩নং পাঁচন্দর ইউনিয়নের ১,২,৩,৪ ও ৫নং ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক সন্মেলন ২০২২ইং অনুষ্ঠিত হয়।


উক্ত ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক সন্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সাংসদ প্রতিনিধি, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও  তানোর উপজেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী সফল সভাপতি, জননেতা লুৎফর হায়দার রশিদ ময়না। 


ত্রি-বার্ষিক সন্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি আবু রায়হান তপন ও  তানোর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম। 


পাঁচান্দর ইউনিয়ন যুবলীগের আয়োজনে ত্রি-বার্ষিক সন্মেলনে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক, রাম কমল সাহা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক তোফাজ্জুল হক খান, ইউপি আওয়ামী লীগের সভাপতি ও পাঁচান্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন, বাধাইড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, আওয়ামী লীগ নেতা প্রভাষক মুনসেফ আলী, উপজেলা সৈনিক লীগের সাধারণ সম্পাদক বদিউজ্জামাল নয়ন, ইউপি সদস্য লুৎফর রহমান ও ইউপি যুবলীগ নেতা রবিউল ইসলাম প্রমুখ।


এসময় ইউপির ৯টি ওয়ার্ড যুবলীগের সভাপতি-সম্পাদক ছাড়াও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।