ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

বিশ্বনাথ এইড ইউকে-প্রেসক্লাবের টানা ইফতার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

#

মোঃ আবুল কাসেম, বিশ্বনাথ সিলেটঃ

১৭ এপ্রিল, ২০২২,  9:06 PM

news image

সিলেটের বিশ্বনাথে রোববার (১৭ এপ্রিল) বিকেলে ‘বিশ্বনাথ এইড ইউকের উদ্যোগে ও বিশ্বনাথ প্রেসক্লাবের ব্যবস্থাপনায়’ পথচারীদের মধ্যে টানা ১৫ দিন ইফতার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে ইফতার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান। একার্যক্রমে প্রতিদিন শতাধিক অসহায়-গরীব ব্যক্তিকে ইফতার বিতরণ করা হবে।


বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদের পরিচালনায় ইফতার বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলে প্রেস ক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সাবেক কোষাধ্যক্ষ মাওলানা শহিদুর রহমান, সদস্য নূর উদ্দিন, মো. আবুল কাশেম, আহমদ আলী ইরন প্রমুখ।