ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

পরকোট ইউপি'র ৭নং ওয়ার্ডের রামদেবপুরের কিশোরগং এর হামলায় ৮০ বৃদ্ধসহ আহত ৩

#

মোঃ মোজাম্মেল হক, নোয়াখালী প্রতিনিধিঃ

১৭ এপ্রিল, ২০২২,  5:30 PM

news image

চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নের খালিশপাড়ায় গতকাল শুক্রবার বিকেলে এবং রাতে দুদফা সন্ত্রাসী হামলায় একই পরিবারের ৩জন আহত হয়েছে।আহতরা হচ্ছেন, নুরুন নবী (৭০), নুরুন নবীর ছেলে মোঃ আজাদ (৩২) ও জহিরুল ইসলামের ছেলে আশ্রাফুল ইসলাম সৌরভ (১৭) । 

আহতদের চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই ব্যাপারে জহিরুল ইসলাম বাদী হয়ে, শুক্রবার রাতেই ৬ জন সহ আরও অজ্ঞাতনামা ৬/৭ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। 

অভিযোগ  জানা যায়, আশ্রাফুল ইসলাম মোটরসাইকেল যোগে শুক্রবার বিকেলে রামদেবপুর হইতে খালিশপাড়া যাওয়ার পথে  দশঘরিয়ার মোল্লা বাড়ির কামাল হোসেনের ছেলে রাতুল (৩০) ও তার সহযোগীরা আশ্রাফুলের পথরোধ করে মারধর করে আহত করে। পরে এই ঘটনার জের ধরে শুক্রবার রাতে বাঁশতলা বাজারে আশ্রাফুল ইসলাম কে আবার মারধর করতে গেলে আশ্রাফুলের দাদা এগিয়ে এলে তার দাদা নুরুন নবীকে ও মারধর করে। তাদের শোরচিৎকারে আজাদ এগিয়ে আসলে তাকেও সন্ত্রাসীরা মারধর করে তার সঙ্গে থাকা ১৯ হাজার ৫শত টাকা ছিনিয়ে  নিয়ে যায়। চাটখিল থানার এসআই শাহাআলম এর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।