ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

ফেনীতে মামলার ভয় দেখিয়ে কিশোরকে বলাৎকার, কনস্টেবল গ্রেফতার

#

মোঃ মোজাম্মেল হক, নোয়াখালী প্রতিনিধিঃ

১৫ এপ্রিল, ২০২২,  7:47 PM

news image

ফেনীতে মামলার ভয় দেখিয়ে কিশোরকে বলাৎকারের অভিযোগে ইউনুস নামের এক কনস্টেবলকে গ্রেফতার করেছে পুলিশ। মামলা দায়েরের পর বৃহস্পতিবার (১৪ এপ্রিল) তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২৩ ডিসেম্বর রাতে ফেনীর মহিপাল ফ্লাইওভারের নিচে অবৈধ মালামাল বহনের অভিযোগে ওই কিশোরকে তুলে নিয়ে পাশের একটি আবাসিক হোটেলে বলাৎকার করেন ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) গাড়ি চালক ইউনুস। বলাৎকারের ভিডিও ধারণ করে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই কিশোরকে বেশ কয়েকবার বলাৎকার করেন তিনি। এক পর্যায়ে কনস্টেবল ইউনুসের মোবাইল চুরি করে নিয়ে এসে ওই ভিডিও ডিলিট করে বিক্রি করে দেয় নির্যাতিত কিশোর। পরে পুলিশ মোবাইল ক্রেতা শনাক্ত করলে তিনি ওই কিশোরের বাড়িতে যান। এতে বিষয়টি জানাজানি হয়। পরে ওই কিশোর তার মাকে বিষয়টি খুলে বললে তিনি থানায় মামলা করেন। পরে পুলিশ ইউনুসকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, মামলা দায়েরের পর অভিযুক্ত ইউনুসকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তাকে বৃহস্পতিবার রাতে বরখাস্ত করা হয়েছে।