ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

তাহিরপুরে কৃষকদের মাঝে কম্বাইন্ড হারভেস্টার বিতরণ

#

মোঃ আমির হোসেন, তাহিরপুর প্রতিনিধিঃ

১৪ এপ্রিল, ২০২২,  10:53 PM

news image

 শতকরা ৭০% ভর্তুকিতে কৃষকদের মাঝে কম্বাইন্ড হারভেস্টার বিতরণ করা হয়েছে।


বৃহস্পতিবার বিকেলে তাহিরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২১-২২ মৌসুমে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রলল্পের আওতায় উপজেলার দু’জন কৃষকের হাতে ২টি কম্বাইন্ড হারভেস্টার বিতরণ করেন তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাসান উদ-দৌলা।


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান, উপ সহকারী কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, সাংবাদিক রমেন্দ্র নারায়ণ বৈশাক, শওকত হাসান সহ উপকারভোগী কৃষক ও কোম্পানীর প্রতিনিধিবৃন্দ।


কম্বাইন্ড হারভেস্টার পাওয়া কৃষক দু’জন কৃষক হলেন উপজেলার তাহিরপুর সদর ইউনিয়নের উজান তাহিরপুর গ্রামের সাজ্জাদ হোসেন ও বড়দল দক্ষিণ ইউনিয়নের বড়দল গ্রামের সালেহ আহমদ।


এ নিয়ে তাহিরপুর উপজেলায় সর্বমোট ৮টি কম্বাইন্ড হারভেস্টার ও ২টি রিপার মেশিন বিতরণ করা হয়েছে।


তাহিরপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. হাসান উদ-দৌলা বলেন, কম্বাইন্ড হারভেস্টার যন্ত্রের মাধ্যমে কৃষক একই সাথে ধান কর্তন, মাড়াই, ঝাড়াই ও বস্তা ভর্তি করতে পারবেন। ফলে কৃষকের উৎপাদন খরচ অনেকাংশে কমে যাবে এবং কৃষকের আয় বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।