ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

মুক্তাগাছায় স্ত্রী হত্যার বিচার চাচ্ছে অসহায় গরীব দৃষ্টি প্রতিবন্ধী স্বামী

#

নিজস্ব প্রতিবেদক

১৬ নভেম্বর, ২০২১,  9:58 PM

news image



মফিদুল ইসলাম লাভলু(ময়মনসিংহ)


ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মানিকপুর সাং নিবাসী প্রতিবেশীদের বিরোধের জেরে হামলায় নিহত স্ত্রী'র হত্যার বিচার দাবি করছেন দৃষ্টি প্রতিবন্ধী স্বামী মোঃ সুরুজ আলী ও ছেলে উজ্জ্বল হোসাইন। এজন্য  মায়ের হত্যারকারীদের বিচারের জন্য ছেলে মোঃ উজ্জ্বল হোসাইন, পিতা-মোঃ সুরুজ আলী বাদী হয়ে বিবাদী মোঃ আঃ মান্নান (৪০),পিতা- খালেক,মোছাঃ মাজেদা খাতুন(৩৫)স্বামী মোঃ আব্দুল মান্নান, মোছাঃ মিনহা খাতুন(১৮),পিতা- মোঃ আঃ মান্নান, সর্ব সাং মহিষবাড়ী, থানা-মক্তাগাছা,জেলা ময়মনসিংহের বিরুদ্ধে  মুক্তাগাছা থানায় মামলা দায়ের করেছিলেন। মুক্তাগাছা থানার মামলা নং- ১২,তারিখ ১৭/১০/২০২১ ইং। মামলা সূত্রে জানা যায়,গত ৩০/০৯/২০২১ ইং তারিখে সন্ধ্যা সময় বিবাদীগণ সত্ত্ব দখলীয় আবাদি জমিতে অনধিকার প্রবেশ করিয়া বাঁশের বেড়া ভাংচুর করে। বিবাদীরা বেড়া ভাংচুর করতে দেখে হামলায় নিহত মোছাঃ সহর বানু  (৫০) ও রেহানা (২২) এবং দৃষ্টি প্রতিবন্ধী সুরুজ আলী কারণ জিজ্ঞেস করতে গেলে  বিবাদীগণ অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং এক পযার্য়ের বিবাদীরা লাঠি নিয়ে  তাদের উপর হামলা চালায় এবং তাদেরকে বাইরাইয়া ফুলা জখম করে। তাদের ডাকচিৎকারে প্রতিবেশীরা এসে তাদেরকে উদ্ধার করে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করে সুরুজ আলী ও রেহেনাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে।পরবর্তীতে মোছাঃ সহর বানুকে নিয়ে মুক্তাগাছা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং সহর বানুর শারীরিক অবস্থা অবনতি হলে ডাক্তার সহর বানুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সহর বানু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ২০ নং ওয়ার্ডে  চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ বিষয়ে হামলায়  নিহত সহর বানু ছেলে মোঃ উজ্জ্বল হোসাইন জানান,আমি আমার মাতার হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই,আমি হত্যাকারীদের ফাঁসি চাই। দৃষ্টি প্রতিবন্ধী সুরুজ আলী বলেন, ওরা আমার স্ত্রীকে মেরে ফেলেছে,প্রশাসনের কাছে আমি ওদের (হত্যাকারীদের) শাস্তি চাই। এ বিষয়ে মামলার তদন্তকারী সাব- ইন্সপেক্টর (নিরস্ত্র) কমল কুমার মনি জানান, আমার আসামিদেরকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছিলাম। আসামিরা আদালতে থেকে বর্তমানে জামিনে আছে তবে সুষ্ঠু বিচারের জন্য আমাদের আইনী  প্রক্রিয়া অব্যাহত রয়েছে।ময়নাতদন্তের রিপোর্ট পেলেই আমরা আবার ব্যবস্থা গ্রহণ করবো।