ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

ময়মনসিংহে নানা আয়োজনে নানা সাজে বাংলা ১৪২৯ নর্ববর্ষকে বরণ

#

মফিদুল ইসলাম লাভলু ময়মনসিংহ প্রতিনিধিঃ

১৪ এপ্রিল, ২০২২,  9:47 PM

news image

বাংলা ১৪২৯ নববর্ষ উপলক্ষে সারা দেশের ন্যায় ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচীর উদ্যোগ গ্রহন করা হয়েছে।বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সব মিলিয়ে সাজে সাজ্জিত  র‌্যালীতে বাংলা নববর্ষ উৎযাপিত হয়েছে। দীর্ঘ দু’বছর পর এবার নানা রকমে বর্নীল সাজে ময়মনসিংহে বাংলা নববর্ষ ১৪২৯-এর বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সারা বছরের মঙ্গল কামনায় আশির্বাদ স্বরূপ এই শোভাযাত্রার আয়োজন করা হয়। ১৪ এপ্রিল ২০২২ ইং ১লা বৈশাখ বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকায় শোভাযাত্রাটি নগরীর মুকুল নিকেতন বিদ্যালয় থেকে শুরু হয়ে টাউন হল মোড় হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জয়নুল আবেদীন পার্কে বৈশাখী মঞ্চে গিয়ে শেষ হয়।উক্ত শোভাযাত্রার উদ্বোধন করেন গণপ্রজাতন্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।

এ সময় আরোও উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, অতিরিক্ত ডিআইজি শাহ আবিদ হোসেন, জেলা প্রশাসক এনামুল হক ও জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান। এ ছাড়াও সকল প্রশাসনিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক,শিক্ষিকা, শিক্ষার্থীরা সহ প্রমূখ। এ বছরের শোভাযাত্রায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ময়মনসিংহ শহরের বিভিন্ন স্হানে কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দের নিদের্শনায় মোতায়েন ছিল ব্যাপক সংখ্যক পুলিশ ও বিভিন্ন আইন শৃংখলা বাহিনীর সদস্যগণ।