ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

তানোরে ১০০ বছরের পুরনো সরকারি তাজা গাছ কর্তন

#

১৪ এপ্রিল, ২০২২,  6:42 PM

news image

রাজশাহীর তানোরে ১০০ বছরের পুরনো সরকারি রাস্তার ধারে অবস্থিত কড়ই গাছ কর্তনের অনুমতি দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) স্বীকৃতি প্রামানিক বলে নিশ্চিত হওয়া গেছে। অথচ ওই তাজা গাছ নাম্বারিং করা ছিল। এছাড়াও জেলা পরিষদের গাছ বলে অভিযোগও  উঠেছে। জেলা পরিষদের গাছ কোন ক্ষমতা বলে এসিল্যান্ড কর্তনের অনুমতি দিলেন তা জানার জন্য একাধিক বার তার মোবাইলে ফোন দেওয়া হলেও রিসিভ করেন নি এসিল্যান্ড।


গেলো বুধবার বিকেলের দিকে তানোর-মুন্ডুমালা রাস্তার মুন্ডুমালা কওমি মাদ্রাসার সামনে বিসিআইসির সার ডিলার এমদাদের বাড়ির সামনে ঘটে গাছ কাটার এমন ঘটনা। শত বছরের পুরনো এমন গাছ কর্তন করায় এলাকায় চরম ক্ষোভ অসন্তোষ বিরাজ করছে। সেই সাথে পরিবেশের ভারসাম্য নষ্টকারী এসিল্যান্ড, ডিলার এমদাদ ও তার ছেলে নাইস ছাড়াও বিএনপি নেতা মোজাম্মেল হকের শাস্তির দাবি তুলেছেন এলাকার সচেতন মহল।


স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার মুন্ডুমালা পৌরসভার বিসিআইসির সারডিলার এমদাদ সরকারি রাস্তা দখল করে সার কীটনাশকের দোকান দিয়েছেন। দোকান ও তার দালান বাড়ির সামনে ছিল শত বছরের কড়ই গাছ। সেই কড়ই গাছটি বুধবার দুপুরের আগে থেকেই কাটা শুরু হয়। পরে কাটা গাছ মিস্ত্রিরা উঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন। ওই সময় এক মিস্ত্রি আসলে ক্যামেরা ধরে জানতে চাওয়া হয় কার হুকুমে গাছ কাটলেন। সাথে সাথে দোকান ঘর থেকে সার ডিলার এমদাদের ছেলে নাইস হুমকি দিয়ে বলেন, কিসের ছবি তুলবেন। আমার ছবি ভালো করে উঠান। আমরা গাছ চুরি করিনি। সহকারী কমিশনার ভূমি স্বীকৃতি প্রামানিক স্যারের লিখিত কাগজ নিয়ে গাছ কেটেছি বলে কাগজ বের করে দম্ভোক্তি প্রকাশ করেন তিনি।


এরপরেই আসেন মুন্ডুমালা বাজারের প্রভাবশালী বিএনপি নেতা শাহিন পেট্রোল পাম্পের মালিক মোজাম্মেল হক। তিনি জানান, এসিল্যান্ড সহ ভূমি কর্মকর্তারা এসে মাপ জোক করে গাছ কাটার অনুমতি দিয়েছেন। এরপরেই বাড়ি থেকে বের হয়ে আসেন সার ডিলার এমদাদ। তিনি কোন কথা না বলে এড়িয়ে চুপ করে দোকানের ভিতরে চলে যান।


গাছ কাটার জন্য কিভাবে অনুমতি দেওয়া হলো এব্যাপারে তানোর সহকারী কমিশনার ভূমি স্বীকৃতি প্রামানিকের ০১৭১৬- ১৪৫৪১৪ নম্বর মোবাইলে একাধিকবার ফোন দেওয়া হলেও রিসিভ হয়নি। ঘটনাস্থল থেকেই জেলা প্রশাসক আব্দুল জলিলের সাথে যোগাযোগ করে বিস্তারিত বলা হলে তিনি বলেন, দ্রুত ব্যবস্হা নেওয়া হবে এবং জেলা পরিষদের গাছ কেন এসিল্যান্ড কর্তনের অনুমতি দেবেন সে ব্যাপারেও গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে জানান ডিসি।