ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

ময়মনসিংহ নগরীর ১নং ফাঁড়ির অভিযানে হেরোইন ব্যবসায়ী গ্রেফতার

#

মফিদুল ইসলাম লাভলু ময়মনসিংহ প্রতিনিধিঃ

১৩ এপ্রিল, ২০২২,  7:53 AM

news image

ময়মনসিংহ নগরীর ১নং ফাঁড়ি পুলিশের অভিযানে চামড়া গুদাম এলাকার চিহৃিত মাদক ব্যবসায়ী আব্দুর রহিম ওরফে রহিমকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার চামড়া গুদাম এলাকার সায়েম হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। 

১নং ফাড়ির ইনচার্জ এস আই আনোয়ার হোসেন জানান, কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দের নির্দেশে ফাঁড়ি এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি, ছিনতাই, পকেটমার রোধ ও মাদক ব্যবসাীয়দের গ্রেফতারে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার ফাঁড়ির ইনচার্জ এস আই আনোয়ার হোসেনের নেতৃত্বে এএসআই আল আমিন সহ অন্যান্যরা অভিযান চালিয়ে সায়েম হাসপাতালের সামনে থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী আব্দুর রহিম ওরফে রহিমকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এস আই আনোয়ার হোসেন জানান, আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে এবং আসছে ঈদুল ফিতরে ব্যবসায়ী ও বিভিন্ন এলাকা থেকে কেনাকাটা করতে আসা হাজারো মানুষের নিরাপত্তা নিশ্চিতে টহল জোরদার করা হয়েছে। তিনও আরোও জানান আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।