ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

দোয়ারাবাজারে পর্ণোগ্রাফি দায়ের করা মামলার যুবক আটক

#

১৬ নভেম্বর, ২০২১,  9:10 PM

news image


সুনামগঞ্জের দোয়ারাবাজারে পর্ণোগ্রাফি আইনে দায়ের করা মামলার আসামি লিটন দাসকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

তিনি উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের আইমা নোয়াগাঁও গ্রামের ললিত মোহন দাসের ছেলে।

দোয়ারাবাজার থানার মামলা সূত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর দিনগত রাত অনুমান ১০টার দিকে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের আইমা নোয়াগাঁও গ্রামে শারীরিকভাবে ক্লান্ত এক মহিলা নিজ বসতঘরের কেঁচিগেট ও দরজা বন্ধ না করেই সহসা ঘুমিয়ে পড়েন। এরই ফাঁকে একই গ্রামের লিটন দাস ওই ঘরে ঢুকে ঘুমে বিভোঢ় ওই মহিলার ছবি মোবাইলে ধারণ করে। পরে মহিলার বাড়ির লোকজনের কাছে ওই ছবি প্রদর্শন করে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করে আসামি লিটন দাস। পরবর্তীতে ভূক্তভোগী ওই মহিলা বাদী হয়ে লম্পট লিটন দাসের বিরুদ্ধে পর্ণোগ্রাফি আইনে থানায় মামলা (নং ৯/১৭৬) দায়ের করেন।


দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর বলেন, আসামি লিটন দাসকে আটক করে মঙ্গলবার আদালতে পাঠনো হয়েছে।