ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

অসহায় ছাত্রকে মেডিক্যালে ভর্তিতে সহযোগিতায় করলেন মেয়র ইকরামুল হক টিটু

#

মফিদুল ইসলাম লাভলু ময়মনসিংহ প্রতিনিধিঃ

১১ এপ্রিল, ২০২২,  10:50 PM

news image

 বাংলাদেশের উত্তর জেলা গাইবান্ধার হোটেল শ্রমিক প্রবীর সরকারের ছেলে প্রতীক সরকার ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তির জন্য উত্তীর্ণ হওয়ার পর পিতার অস্বচ্ছলতায় তার ভর্তির অনিশ্চয়তা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। হোটেলে চাকরি করে সংসার চালানো কষ্ট হয়ে পড়ে তারপরও মেডিক্যালের ভর্তি এত টাকা দিতে পারছে না।ভর্তি হওয়া অসম্ভব হয়ে পড়ছিল।বিষয়টি মাননীয় মেয়রের নজরে এলে তিনি তার স্বভাবসুলভ সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সুদূর গাইবান্ধার একটি ছেলের ভর্তির সকল খরচের দায়িত্ব তিনি গ্রহণ করেন। নিজের জেলা থেকে এতটা দূরে এসেও এই মানবিক সহায়তায় পায় মেধাবী প্রতীক সরকার। জানা যায় যে ময়মনসিংহ মেডিকেল কলেজ সভাপতি অনুপম সাহাকে। প্রতীক সরকারের বিষয়টি  মেয়রকে গোচরীভূত করে। মানবিক মেয়রের কাজে প্রতীকের পরিবার অত্যান্ত খুশী হন ও মেয়রকে আন্তরিক ধন্যবাদ জানান এবং চিরকৃতজ্ঞ বলে প্রকাশ করেন।