ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

তানোর আব্দিপুর ১৪৪ ধারা ভঙ্গ করে জমির ধান চুরি!

#

১০ এপ্রিল, ২০২২,  3:31 PM

news image

রাজশাহীর তানোর উপজেলার কাঁমারগাঁ ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড  কুচুয়া আদ্বিপুর মৌজায়  ১৪৪ ধারা ভঙ্গ করে অবৈধভাবে জমি দখল করে গভীর রাতে ধান চুরি করার ঘটনা ঘটেছে। আজ ১০ এপ্রিল  ১৪৪ ধারা ভঙ্গ করে সামাজিক দূরত্ব ভঙ্গ করে দলবদ্ধভাবে জমি দখল করে ধান চুরি করেছেন বলে রাজশাহী কোর্টে মামলা করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন ।


তানোর উপজেলার কচুয়া গ্রামের আনছার আলী নামের এক ব্যক্তির অভিযোগে জানা গেছে, আদালতের আদেশে বিরোধপূর্ন জমিতে ১৪৪ ধারা জারি করে রাজশাহী কোট । তারপর নালিশকারির দখলে আছে বলে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে সরোজমিনে তদন্তকালে জানা যায়, ২০৬ নং আব্দিপুর মৌজার মধ্য  নালিশী আর এস নং ১৩২,খতিয়ান ভুক্ত ৩১,৩৫,৩৬,৩৮ নং দাগের ৩৩ শতক ও আর এস ৯৯ নং খতিয়ান ভুক্ত ৩৪,১০৬,৩২ নং দাগের ৬শতক ১৯ শতক ৭ শতক মোট ৩২ শতক জমি দরখাস্তকারী দখলে আছে।   উপরোক্ত বিষয় ও সূত্রের আলোকে এবং সেই আইন বলবত থাকা অবস্থায় প্রতিপক্ষ খোকা মন্ডলসহ তার লোকজন লাঠিসোটা নিয়ে ১৪৪ ধারা ভঙ্গ করে জমি দখল করে গভীর রাতে  ধান চুরি করে বলে রাজশাহী কোর্টে মামলা করেন আনসার আলী । এ ব্যাপারে থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ কোটের আশ্রয় নিতে বলেন। আজ ১০ এপ্রিল রাজশাহী কোটে ধান চুরির একটি মামলার প্রস্তুতি নিয়েছেন  আনছার আলী এবং মার্চ মাসে রাজশাহী কোটে  ১০৭ ধারা হুমকির মামলা করেছেন তিনি।  

এ বিষয়ে খোকাসহ আসামীর  সাথে যোগাযোগ করা হলে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। দরখাস্তকারী আনসার আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল কোট আমাকে রায় প্রদান করলেও  প্রতিপক্ষ খোকাসহ তার লোকজন আমাকে এবং আমার পুত্র সন্তানকে বিভিন্নভাবে হুমকি ধামকি সহ প্রাণনাশের হুমকি প্রদান করছেন এনিয়ে আমি  মানবেতর জীবন যাপন পালন করছি বলে কান্নায় ভেঙে পড়েন তিনি।