ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

মোবাইল প্রমোটর মেহেদী হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবিতে রংপুরে বিক্ষোভ

#

১৬ নভেম্বর, ২০২১,  8:55 PM

news image


ঢাকার গাজিপুরে মোবাইল প্রমোটর মেহেদী হাসান তুহিন হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এর আগে সকালে এক ঘন্টার কর্মবিরতি পালন করা হয়।

রংপুর মোবাইল প্রমোটর এসোসিয়েশনের উদ্যোগে গতকাল দুপুরে রংপুর জেলা পরিষদ সুপার মার্কেটের সামন থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। রংপুরের বিভিন্ন মোবাইল শো-রুমে কর্মরত কর্মচারীরা এক ঘন্টা শো-রুমে কর্মবিরতি রেখে মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রংপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।


পরে সেখানে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে বিক্ষোভ সমাবেশে স্যামস্যাং মোবাইলের সুপার ভাইজার, অপপো’র টেরিটরি সেলস্ ম্যানেজার, রিয়েলমি’র টেরিটরি সেলস্ ম্যানেজার, শাওমি’র এরিয়া ম্যানেজারসহ বিভিন্ন মোবাইল কোম্পানীর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে মোবাইল প্রমোটর মেহেদী হাসান তুহিন হত্যাকারীদের সনাক্ত, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।