ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

বিদেশিদের কাছে বাড়ি বিক্রি নিষিদ্ধ করল কানাডা

#

১০ এপ্রিল, ২০২২,  11:06 AM

news image

বিদেশি বিনিয়োগকারীদের বাড়ি কেনায় দুই বছরের নিষেধাজ্ঞা দেওয়ার কথা ঘোষণা করেছে কানাডার সরকার। মূলত লাগামহীন ঊর্ধ্বমুখী আবাসন খাত নিয়ন্ত্রণে এমন পদক্ষেপ নিতে যাচ্ছে জাস্টিন ট্রুডোর সরকার। নিষেধাজ্ঞার এই বিষয়টি অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের বাজেট পরিকল্পনার মধ্যে রাখা হয়েছে।সরকারের ঘোষণা অনুযায়ী, বিদেশিদের বাড়ি কেনার ওপর দুই বছরের নিষেধাজ্ঞার পাশাপাশি এক বছরের মধ্যে বাড়ি বিক্রি করতে চাইলে উচ্চ হারে কর দিতে হবে বলে জানানো হয়েছে। অবশ্য স্থায়ী বাসিন্দা এবং বিদেশি শিক্ষার্থীদের ক্ষেত্রে এই দুই পদক্ষেপের ক্ষেত্রে কিছু ব্যতিক্রমের সুযোগ অন্তর্ভুক্ত রয়েছে।  গৃহায়ণ খাতে রেকর্ড মূল্যবৃদ্ধির পরিস্থিতিতে বাজার সম্পর্কে জনসাধারণে চলতি ধারণা এবং চাহিদার মধ্যে একটি সমন্বয় আনতে বেশ কয়েকটি পদক্ষেপের কথা বলেছেন অর্থমন্ত্রী। এক শ্রেণির রিয়েলটর, হাউজিং ডেভেলপার, মর্টগেজ ব্রোকার ও ঋণদানকারী প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্রের দুর্নীতিবিরোধী প্রতিষ্ঠান গ্লোবাল ফাইনানশিয়াল ইনটেগ্রেটি (জিএফআই) কানাডা সরকারের সমালোচনাও করেছে।প্রসঙ্গত, গত বছরের তুলনায় এবার দেশটিতে বাড়ির দাম ২০ শতাংশ বেড়ে গেছে। একই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বাড়িভাড়াও। কানাডা থেকে প্রকাশিত অর্থনীতি বিষয়ক সংবাদপত্র ফিনানশিয়াল পোস্টের এক নিবন্ধে ডায়ান ফ্রান্সিস লিখেছেন, কালো টাকা সাদা করার জন্য কানাডা এক নম্বর দেশে পরিণত হয়েছে। সে দেশে চালু হয়েছে ‘স্নো ওয়াশিং’ নামের একটি শব্দ, যার অর্থ কালো টাকা বরফের মতো সাদা করা। আর এজন্য ব্যবহার করা হয় হাউজিং খাত।এক শ্রেণির রিয়েলটর, হাউজিং ডেভেলপার, মর্টগেজ ব্রোকার ও ঋণদানকারী প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্রের দুর্নীতিবিরোধী প্রতিষ্ঠান গ্লোবাল ফাইনানশিয়াল ইনটেগ্রেটি (জিএফআই) কানাডা সরকারের সমালোচনাও করেছে।