ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

লোডশেডিংয়ের প্রতিবাদ করতে গিয়ে ২ যুবক আটক

#

০৯ এপ্রিল, ২০২২,  10:17 PM

news image

রাজশাহীর তানোরে রোজার শুরুতে পল্লী বিদ্যুতের অসহনীয় লোডশেডিং শুরু হয়েছে। এর প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার দেবীপুর মোড়ে পল্লী বিদ্যুৎ অফিস কৃষক জনতা ও যুবক সমাজ ঘেরাও করেন। 


এ সময় পুলিশ খবর পেয়ে ৬ মোটরসাইকেল ও দুই যুবককে আটক করে থানায় বন্দি করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানাতে পারেননি কেউ।

খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি রোজার শুরুতে তানোর পল্লী বিদ্যুতের অসহনীয় লোডশেডিং শুরু হয়। ফলে বোরোর জমিতে সেচ সংকটে বিপাকে পড়েন কৃষক জনতা। এ ছাড়া বিভিন্ন ব্যবসায়ীকে মহাবিড়ম্বনায় পড়তে হয়। এতে অতিষ্ঠ হয়ে ২৪ ঘণ্টা নিরবছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে অফিস ঘেরাও করে বিপুলসংখ্যক জনতা। এ সময় তানোর পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মো. জহুরুল ইসলামের ফোন পেয়ে থানাপুলিশ ঘটনাস্থলে হানা দিয়ে দুজন কৃষক ও ৬ মোটরসাইকেল আটক করে। 


এ বিষয়ে তানোর পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মো. জহুরুল ইসলাম বলেন, উপজেলার কলমা ইউপির বিল্লি ও দিব্যস্থল এলাকার লোকজন ৬-৭টা মোটরসাইকেলে ১৫ জন ব্যক্তি অফিসে আসে। এসেই তারা মারমুখী আচরণ করে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। পরে থানা পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকে ৬টি মোটরসাইকেল ও দুই ব্যক্তিকে আটক করে পুলিশ। ঊর্ধ্বতন কর্মকর্তার পরামর্শক্রমে মামলার জন্য থানায় অভিযোগ দেওয়া হবে।


এ বিষয়ে তানোর থানার ওসি কামরুজ্জামান মিঞা বলেন, পল্লী বিদ্যুতের লোডশেডিং অভিযোগ করতে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে। ফলে ঘটনাস্থল থেকে ছয়টি মোটরসাইকেল ও দুই ব্যক্তিকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে আইনি প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিদের নাম পেতে পারেন বলে এড়িয়ে গিয়ে মোবাইল সংযোগ বিছিন্ন করেন ওসি।