ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

বিদেশি মদের চালানসহ সুনামগঞ্জ সীমান্তের পেশাদার চোরাকারবারি আটক

#

মোঃ আমির হোসেন, তাহিরপুর প্রতিনিধিঃ

০৯ এপ্রিল, ২০২২,  10:14 PM

news image

সুনামগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ বিদেশি মদের চালানসহ এক পেশাদার মাদক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। 

শনিবার রাতে সুনামগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করে।

আটক মামদ চোরাকারবারির নাম আমরুজ আলী। সে জেলার দোয়ারাবাজারের নরসিংপুরের শ্রীপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে।

পুলিশের মিডিয়া সেল আরো জানায়, পুলিশ সুপার মো.মিজানুর রহমান বিপিএমের বিশেষ নির্দেশনায় দোয়ারাবাজার থানার এসআই এসআই মো. মিজানুর রহমান, এসআই সুপাংশু দে দিলু ,এসআই অরুপ বিশ্বাসসহ পুলিশের একটি চৌকস টিম মাদক চোরাচালান প্রতিরোধে অভিযানে নামে শনিবার বিকেলে। 

ওই অভিযানে দোয়ারাবাজারের সীমান্ত গ্রাম শ্রীপুরের আমরুজ আলীর বসতঘরে রাখা দুইটি সাদা প্লাস্টিকের বস্তার  ভেতর থেকে আমদানি নিষিদ্ধ উচ্চ মাত্রার এ্যালকোলযুক্ত বিভিন্ন ব্রান্ডের ৮০ বোতল বিদেশি মদ ও বিয়ার জব্দ করা হয়। 

একই সময়ে ওই মাদক ক্রয় বিক্রয় এমনকি মাদক চোরাচালানের সাথে জড়িত থাকায় পেশাদার মাদক চোরাকারবারি আমরুজ আলীকে আটক করা হয়।,০১৭১২-০৪০৩৫৮

সীমান্ত বিদেশি মদ, আটক,