ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

গোয়ালন্দে হেরোইনসহ একাধিক মাদক মামলার আসামি গ্রেপ্তার

#

০৯ এপ্রিল, ২০২২,  8:18 PM

news image

রাজবাড়ীর গোয়ালন্দে ৩ গ্রাম হেরোইনসহ মোঃ বিপ্লব ফকির (২৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। তার বিরুদ্ধে আগের আরো দুটি মামলা রয়েছে এবং জানান পুলিশ। 

পুলিশ জানায়, মোঃ বিপ্লব ফকির গোয়ালন্দ উপজেলার জুড়ান মোল্লা পাড়ার মৃত রশিদ ফকিরের ছেলে।

      

শনিবার (০৯ এপ্রিল) এজাহারের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এর আগে মোঃ বিপ্লব ফকিরকে উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকার আনু বাড়িওয়ালির বাড়ির পিছন থেকে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে আটক করা হয়। 


এজাহার সূত্রে জানা যায়, শনিবার সন্ধার দিকে উপজেলার গোয়ালন্দ ঘাট এলাকায় ডিউটিরত ছিলেন থানা পুলিশের একটি দল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন এক ব্যাক্তি হেরোইন বিক্রির জন্য দৌলতদিয়া পোড়াভিটা এলাকার আনু বাড়িওয়ালির বাড়ির পিছনে অবস্থান করছেন। 


বিষয়টি গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদারকে জানিয়ে সঙ্গীয় ফোর্সসহ উক্ত স্থানে অভিযান পরিচালনা করেন। অভিযান চালিয়ে ৩ গ্রাম হেরোইনসহ মোঃ বিপ্লব ফকিরকে আটক করা হয়।


এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, রাজবাড়ী জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে মাদক নির্মূলে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় মোঃ বিপ্লব ফকিরকে ৩ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে রোববার  দুপুরের পরে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।