ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

বাসন্তী থানার আই সি র তৎপরতায় সোনাখালী থেকে উদ্ধার দেশীয় বন্দুক ও তাজা কার্তুজ।

#

০৮ এপ্রিল, ২০২২,  7:18 PM

news image

পশ্চিম বাংলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গভীর সুন্দর বন এলাকার বারুইপুর জেলা পুলিশের অধীনে বাসন্তী থানার ০৬,নাম্বার, সোনাখালী এলাকার শুশীল মন্ডল ও তার ভাই শুভেন্দু মন্ডলের বাড়ীর একটি টিনের বাক্সে রাখা একটি দেশী বন্দুক ও বারো বরের তাজা কার্তুজ উদ্ধার। এবং বাসন্তী থানার আই সি নির্দেশ এ দুই ভাই কে গ্রেফতার করা হয়েছে। ওদের কে বারুইপুর জেলা দায়রা আদালতে তোলা হলে তাদের কে পুলিশ রিমান্ডে নিয়েছে বাসন্তী থানা। অন্যদিকে বারুইপুর জেলা পুলিশের নরেন্দ্র পুর থানা নরেন্দ্রপুর এলাকা থেকে প্রচুর পরিমাণে আগ্নেয় অস্ত্র উদ্ধার করে। তাদের কাছ থেকে ডবল ব্যারেল লঙ মেশিন বন্দুক পাওয়া যায়। গত কয়েক দিন ধরে বারুইপুর জেলা পুলিশের বিভিন্ন থানা অপরাধ মুক্ত করতে নাকা চেকিং এবং আগ্নেয় অস্ত্র উদ্ধার কাজে নেমেছে। মিলছে একের পর এক আগ্নেয় অস্ত্র ও তাজা বোমা ও তাজা কার্তুজ সহ বিভিন্ন ধরনের মারণাস্ত্র।এই উদ্ধার কাজে যাতে কোন অসুবিধা না হয় তা দেখার জন্য নির্দেশ দিয়েছেন বিভিন্ন থানা কে বারুইপুর জেলা পুলিশের সুপার ভৈরব তেওয়ারী আই পি এস এবং বারুইপুর জেলা পুলিশের জোনাল পুলিশ সুপার শ্রী ইন্দ্রজিৎ বসু আই পি এস।।