ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

সুবর্ণচরে টিসিবির পণ্য মজুত করায় অর্থদন্ড

#

মোঃ মোজাম্মেল হক, নোয়াখালী প্রতিনিধিঃ

০৭ এপ্রিল, ২০২২,  4:34 PM

news image

 নোয়াখালী সুবর্ণচরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের টিসিবির সরবরাহ করা পণ্য ক্রেতাদের মাঝে বিক্রি না করে কালোবাজারে বিক্রির জন্য মজুত রাখার দায়ে এক প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে মালামাল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৬ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দুলাল মিয়ার হাট রাস্তার মাথার আলমগীর স্টোরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় অভিযান পরিচালনায় সহযোগিতা করে চরজব্বার থানা পুলিশ। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চরবাটা ইউনিয়নের আলমগীর স্টোরে অভিযান চালিয়ে ৫৯ জন ফ্যামিলি কার্ডের টিসিবির মালামাল জব্দ করে একই সাথে ৩০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ১১৮ লিটার সয়াবিন তেল, ১১৮ কেজি ডাল ও ১১৮ কেজি চিনি। এ সময় মজুত করা পণ্য উদ্ধার করে বৃহস্পতিবার সাধারণ ক্রেতাদের কাছে বিক্রির ব্যবস্থা করা হবে।