ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

সুবর্ণচরে সূর্যমুখীর বাম্পার ফলন, অধিক লাভের আশা চাষীদের

#

আহসান হাবীব, নোয়াখালীঃ

০৭ এপ্রিল, ২০২২,  12:39 AM

news image

সকালে ঘুম থেকে উঠেই যেমন দেখা যায় সূর্য পূর্ব আকাশে জ্বলজ্বল করে উঁকি দিচ্ছে। ঠিক তখনই মনে হয় যেন সূর্যের দিকে তাকিয়ে উঁকি দিচ্ছে হাজার হাজার অন্য এক সূর্য। এ আর কিছুই নয়,এ হচ্ছে সূর্যমুখী ফুল। এমনই অপরূপ চোখ ধাঁধানো দৃশ্য দেখা যাচ্ছে নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলায়  বিস্তির্ণ ফসলী জমিতে। সূর্যমুখী ফুলের অপরুপ দৃশ্যে যেন হলুদ বরণ সাজে সেজেছে প্রকৃতি।


নোয়াখালী সুবর্ণচর উপজেলা একটি কৃষি প্রধান এলাকা।  বছর জুড়ে এখানকার বিস্তির্ণ ফসলী জমিতে থাকে কোনো না কোনো ফসল। আর তাই বর্তমানে এখানে সয়াবিন, তরমুজ,খিরা ও অন্যান্য ফসলের সাথে ব্যাপক ভাবে চাষ হচ্ছে সূর্যমুখীর। আমাদের দেশে সূর্যমুখী তেলের প্রচুর চাহিদা রয়েছে। কোলেস্টেরল মুক্ত এ তেল উৎপাদনে পৃথিবীর বিভিন্ন দেশের ন্যায় আমাদের দেশেও এর ব্যাপক চাষাবাদ লক্ষ্য করা যাচ্ছে। সুবর্ণচরে বিগত বছরগুলোর  মতো এবারেও সূর্যমুখীর চাষাবাদ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে এবং অধিকতর লাভবান হওয়ার আশায় স্বপ্ন বুনছেন সূর্যমুখী চাষীরা।


সূর্যমূখী একটি অতি লাভজনক ফসল, এবারে সূর্যমুখীর ভালো ফলন হয়েছে। আবহাওয়া অনুকুল থাকলে ভালো ফলন এবং লাভবান হবার আশাবাদ চাষীদের।


কোলেস্টেরল মুক্ত সূর্যমুখী তেল উৎপাদনে বাংলাদেশ আরও এগিয়ে যাবে এবং তেল উৎপাদনে বাংলাদেশ হবে স্বয়ং সম্পূর্ণ। এমনটি আশাবাদ ব্যাক্ত করেন সুবর্ণচর উপজেলা কৃষি অধিদপ্তর।