ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আহত ২০

#

০৬ এপ্রিল, ২০২২,  7:38 PM

news image

ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জের মূলজান এলাকায় মা-ছেলেসহ দৌলতপুর থেকে ছেড়ে আসা ঢাকামুখী ভিলেজ লাইন পরিবহনের ৩ যাত্রী নিহত ও অপর ১৫ ব্যক্তি আহত হয়েছে। আহতদের মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি  ও চিকিৎসা দেয়া হয়েছে।   


৬ এপ্রিল বুধবার দুপুর ২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন, টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের হাসনা বেগম (৫০) এবং তার পুত্র হাফিজুল ইসলাম (৩৫) ও অজ্ঞাত পরিচয়ে (২০) এক ব্যক্তি।   


গোলড়া হাইওয়ে থানা পুলিশের এসআই আলমগীর হোসেন বলেন, দুপুরে দৌলতপুর থেকে ছেড়ে আসা ঢাকামুখী ভিলেজ লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত ও অপর ২০ ব্যক্তি আহত হয়।