ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

সুন্দরগঞ্জে ঘরের টিনে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

#

০৬ এপ্রিল, ২০২২,  2:08 PM

news image

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিদুৎপিষ্ট হয়ে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে।

স্থানীয়দের নিকট থেকে জানা গেছে, উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের উত্তর কালিরখামার গ্রামের আশেক আলীর ছেলে সুমন মিয়া সোমবার রাতে কালবৈশাখী ঝড়ের কারণে বাড়ির শয়ন ঘরের টিনের সাথে বিদ্যুতের তারের ঘর্ষণের সৃষ্টি হয়ে বিদ্যুতায়িত হয়। পরের দিন মঙ্গলবার সুমন মিয়া ঘরের টিনের চাল মেরামত করার জন্য টিন স্পর্শ করলে বিদ্যুৎপিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

কঞ্চিবাড়ি ইউপি চেয়ারম্যান মনোয়ার আলম সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সুন্দরগঞ্জ থানার সাবইন্সপেক্টর এস আই রাফায়েত হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এনিয়ে থানায় ইউডি মামলা হয়েছে।