ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

দোয়ারাবাজারে চেলা নদীতে বালুভর্তি নৌকাসহ মাঝি নিখোঁজ

#

০৫ এপ্রিল, ২০২২,  9:46 PM

news image

সুনামগঞ্জের দোয়ারাবাজারে চেলা নদীতে বালুভর্তি নৌকাকাসহ মাঝি নানু মিয়া (২৮) নিখোঁজ রয়েছেন। নানু মিয়া পার্শ্ববর্তী ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামের আশক আলীর ছেলে।


মঙ্গলবার (৫ এপ্রিল) বিকাল ৪টার দিকে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের রহিমের পাড়া গ্রাম সংলগ্ন খরস্রোতা চেলা নদীতে এ দূর্ঘটনা ঘটে।


স্থানীয়রা জানান, নৌকার স্বত্বাধিকারী ও মাঝি নানু মিয়া মঙ্গলবার বিকাল ৪টার দিকে বালুভর্তি স্টিলবডি নৌকাসহ ছাতকের উদ্দেশ্য ভাটির দিকে যাচ্ছিলেন। এ সময় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদীতে প্রবল স্রোত বইছিল। হঠাr অবস্থা বেগতিক দেখে নিজেদের সামলাতে না পেরে প্রাণ রক্ষার্থে নদীতে ঝাঁপিয়ে পড়েন সবাই। পরক্ষণে নানু মিয়া ছাড়া অন্য সবাই নদী সাঁতরিয়ে তীরে উঠেন। খবর পেয়ে স্থানীয়রা অনেক খোঁজাখুজি করলেও এ রিপোর্ট লিখা পর্যন্ত তার কোনো  সন্ধান মেলেনি। নদীতে প্রবল স্রোত থাকায় ঢেউয়ের তালে তালে ভাটির দিকে গড়িয়ে যেতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন। 


 

এ ব্যাপারে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর জানান, এমন সংবাদ শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানোসহ ফায়ার সার্ভিসকেও বিষয়টি অবগত করা হয়েছে।