ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

ময়মনসিংহ ডিবি'র অভিযানে মাদকসহ গ্রেফতার ৬ জন

#

মফিদুল ইসলাম লাভলু ময়মনসিংহ প্রতিনিধিঃ

০৫ এপ্রিল, ২০২২,  10:59 AM

news image

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর অভিযানে ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ৬ শত পিস ইয়াবা ট্যাবলেট ও আধা কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

ডিবি'র ওসি সফিকুল ইসলাম জানান,পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের নির্দেশে মাদকমুক্ত ময়মনসিংহ গড়তে ডিবি পুলিশ প্রতি নিয়মিত অভিযান চালিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় গত রবিবার রাতে অভিযান চালিয়ে ৬ মাদক ব্যবসায়ীকে ইয়াবা ও গাজাসহ গ্রেফতার করে। এর মাঝে এস আই শামীম আল মামুন সংগীয় অফিসার ফোর্সসহ জেলা সদরের রাজগঞ্জ সাহেব কাচারি বাজার থেকে আধাকেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ আঃ গনি, মোঃ পনি মিয়াকে গ্রেফতার করে। এস আই কামরুল হাসান সংগীয় অফিসার ফোর্সসহ নান্দাইলের লক্ষীপুর হাটসিরা বাজার থেকে একশত পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী টিপু সুলতান, এস আই মোহাম্মদ শহিদুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ ফুলপুরের খালমগড়া এলাকা থেকে ৫ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ মোখছেদুল, মোঃ শরিফুল ইসলাম ও নজরুল ইসলামকে গ্রেফতার করে। সোমবার তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।