ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

মানিকগঞ্জে ইলিশ উন্নয়নে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

#

নিজস্ব প্রতিবেদক

১৬ নভেম্বর, ২০২১,  6:34 PM

news image


মোহাম্মদ ইউনুস আলী, মানিকগঞ্জ:


মানিকগঞ্জে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মঙ্গলবার (১৬ নভেম্বর) জেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা গতকাল অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক মো. আব্দুল লতিফ।

জেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমানের সভাপতিত্বে প্রকল্প পরিচালক জিয়া হায়দার চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ছানোয়ারুল হক, মৎস্য অধিদপ্তরের ঢাকা বিভাগের উপপরিচালক জিল্লুর রহমান, সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নাসির উদ্দিন মল্লিক, সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুল ইসলাম আকন্দ প্রমুখ বক্তব্য রাখেন।  অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিরিন শীলা। 


ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক মো. জিয়া হায়দার চৌধুরী বলেন, এক লাখ টন ইলিশ মাছের উৎপাদন বৃদ্ধি করতে সরকার ২৪৬ কোটি ২৭ লাখ টাকার একটি প্রকল্প গ্রহণ করেছে। এ প্রকল্প বাস্তবায়ন হলে চলতি বছরের উৎপাদন সাড়ে পাঁচ লাখ টন থেকে বৃদ্ধি পেয়ে সাড়ে ছয় লাখ টনে উন্নীত হবে। তিনি আরও বলেন, মা ইলিশ ও জাটকা সংরক্ষণে মৎস্য আইন বাস্তবায়ন এবং ইলিশ জেলেদের বিকল্প কর্মস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে ইলিশের উৎপাদন বৃদ্ধি করতে হবে। সেই সঙ্গে অভয়াশ্রম ব্যবস্থাপনার মাধ্যমেও ইলিশের উৎপাদন বৃদ্ধি করতে হবে। জাটকা ও মা ইলিশ আহরণকারী ৩০ হাজার জেলে পরিবারকে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলেও ওই কর্মশালায় অবহিত করা হয়।


বক্তারা বলেন, সারা বিশ্বে যত ইলিশ পাওয়া যায়, তার ৮০ শতাংশই বাংলাদেশে উৎপাদন হয়ে থাকে। বিশ্বে বাংলাদেশের অন্যতম পরিচয় বহন করে ইলিশের দেশ হিসেবে। সরকার এই ইলিশ মাছ উপহারস্বরূপ ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে পাঠিয়ে থাকেন।


সভায় অংশগ্রহণকারীরা বলেন, কারেন্ট জাল উৎপাদন ও বিপণন বন্ধ না করতে পারলে সরকারের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে না।