ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

শিশু আসমার ধর্ষক ও খুনী শাহাদাতের ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

#

মোঃ মোজাম্মেল হক, নোয়াখালী প্রতিনিধিঃ

০৩ এপ্রিল, ২০২২,  11:21 PM

news image

নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় মেঘা গ্রামের শিশু আসমার ধর্ষক ও খুনী শাহাদাতের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধন ও রেলী টি আজ বাদ আসর মেঘা কাছেমুল উলূম ইসলামিয়া কাওমিয়া মাদ্রাসা থেকে শুরু করে মেঘা দীঘির পাড় পর্যন্ত আসে এবং মেঘা বাজারে গিয়ে মানববন্ধন ও রেলীটি শেষ হয়। উক্ত মানববন্ধন ও রেলী তে বক্তব্য প্রদান করেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মাওলানা ওমর ফারুক, মেঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান, বিশিষ্ট সমাজসেবক গাজী হূমায়ন কবির,বিশিষ্ট ব্যবসায়ী ইসমাইল পাটোয়ারী,মেঘা গ্রামের জনপ্রতিনিধি রুবেল গাজী, শিক্ষক ফারুক হোসেন ও শিক্ষক নুরুল আফসার আজিম।  উক্ত মানববন্ধন ও রেলীতে সভাপতিত্ব করেন রাসেল হোসেন।উক্ত মানববন্ধন ও রেলী অনুষ্ঠানে বক্তরা শিশু আসমার ধর্ষক ও খুনী শাহাদাতের ফাঁসির দাবি করেন। উক্ত মানববন্ধন ও রেলীতে মেঘা এলাকার সর্বসাধারন উপস্থিত ছিলেন।