ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

বারুইপুর জেলা পুলিশের বড় সাফল্য, গোসাবার দুলকি থেকে প্রচুর পরিমাণে আগ্নেয় অস্ত্র উদ্ধার

#

০৩ এপ্রিল, ২০২২,  9:48 PM

news image

পশ্চিম বাংলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গভীর সুন্দর বন এলাকার বারুইপুর জেলা পুলিশের অধীনে গোসাবা থানার দুলকি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে প্রচুর পরিমাণে আগ্নেয় অস্ত্র উদ্ধার করেছে গোসাবা থানার পুলিশ। এর মধ্যে তিনটি দেশী বন্দুক ও ৪২,রাউন্ড, তাজা কার্তুজ এবং ৪,টি, নাইন এম এম পিস্তল ও ৩১,টি, তাজা কার্তুজ উদ্ধার করে। সেই সঙ্গে পাওয়া যায় ১২,বোর, বন্দুকের ১১,টি, তাজা কার্তুজ। এই বেআইনি আগ্নেয় অস্ত্র রাখার অপরাধে, দুলকি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে মোট তিন জন গ্রেফতার করে গোসাবা থানার পুলিশ। ধৃত ব্যাক্তিরা হলেন শ্রী প্রদীপ কুমার মন্ডল, জাহাঙ্গীর সেখ, সুমন কুমার মন্ডল। ধৃত ব্যাক্তিদের আজ বারুইপুর জেলা দায়রা আদালতে তোলা হলে তাদের কে পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে বলে বারুইপুর জেলা পুলিশের সূত্রে খবর পাওয়া গেছে।