ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

ময়মনসিংহ জেলা কাজী সমিতির সাধারণ সভা ও বার্ষিক কাউন্সিল অধিবেশন

#

মফিদুল ইসলাম লাভলু ময়মনসিংহ প্রতিনিধিঃ

০২ এপ্রিল, ২০২২,  7:31 PM

news image

০২ এপ্রিল শনিবার সকাল ১১ টায় ময়মনসিংহ নগরীর ধানসিঁড়ি রেস্টুরেন্টে বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্টার সমিতি, ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে সাধারণ সভা ও ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন ২০২২ ইং অনুষ্ঠিত হয়।

অধিবেশনে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা কাজী সমিতির সভাপতি অধ্যাপক কাজী এনায়েতুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতির কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব কাজী মাওলানা মোঃ খলিলুর রহমান সরদার ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতির মহাসচিব আলহাজ্ব কাজী মাওলানা মোঃ ইকবাল হোসেন এবং স্বাগত বক্তব্য রাখেন জেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক কাজী মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জেলা কাজী কমিটির সিনিয়র সহ সভাপতি কাজী আবুল কালাম আজাদ। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে আরোও বক্তব্য রাখেন বাজিতপুর কাজী সমিতির সভাপতি ও কিশোরগঞ্জ জেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক কাজী এম এ মান্নান, নেত্রকোনা জেলা কাজী সমিতির সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন,শেরপুরের সাধারণ সম্পাদক কাজী মাজাহারুল আনোয়ার, জামালপুরের সাধারণ সম্পাদক কাজী মশিউর রহমান, আলহাজ্ব মাওলানা কাজী মোহাম্মদ শফিউল আলম চৌধুরী, নেত্রকোনা। এছাড়া  ময়মনসিংহ জেলা কাজী সমিতির সহ-সভাপতি কাজী শামছ উদ্দিন, কাজী নুরুল আমিনসহ আরোও বিভিন্ন জেলার কাজীসহ প্রমুখ।অধিবেশন শেষে পূর্বের কমিটি বিপুল্ত করে সকলের সমন্বয়ে নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির কাউন্সিলে আবারও সভাপতি নির্বাচিত হন অধ্যাপক কাজী এনায়েতুর রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন কাজী মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক।