ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

বারুইপুর আই সি র তৎপরতায় উদ্ধার চুরি যাওয়া ছয় লাখ টাকার সামগ্রী

#

০২ এপ্রিল, ২০২২,  5:18 PM

news image

গত ২৬,শে, মার্চ, বারুইপুর জেলা পুলিশের অধীনে বারুইপুর থানার অন্তর্গত মল্লিক পুর এলাকায় দিন দুপুরে ফাকা বাড়ি থেকে প্রায় ছয় লক্ষ টাকার সোনার ও রুপোর অলঙ্কার সহ দামি দামি জিনিস পত্র চুরি করে পালিয়ে যায় মথুরাপুর থানা এলাকার বাসিন্দা মুন্নি খাতুন। এই ঘটনার পর বাড়ির মালিক বারুইপুর থানার অন্তর্গত মল্লিকপুর নতুন পুলিশ ফাড়িতে অভিযোগ করেন। তদন্তে নামেন বারুইপুর থানার পুলিশ অফিসাররা। বহু কাঠখড় পুড়িয়ে চুরি যাওয়া মালের ও চোরের হাদিস পায়। বারুইপুর থানার আই সি শ্রী দেবপ্রসাদ রায়ের নির্দেশ মেনে সূদুর বারুইপুর জেলা পুলিশের অধীনে রায়দিঘি থানা এলাকা থেকে মুন্নি খাতুন নামে মূল চোর কে গ্রেফতার করে পুলিশ। এবং ধৃত মুন্নি খাতুনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ছয় লাখ টাকার জিনিস পত্র ও টাকা পয়সা। ধৃত মুন্নি খাতুন কে বারুইপুর জেলা দায়রা আদালতে তোলা হয় এবং ধৃত মুন্নি খাতুন কে বারুইপুর থানা পুলিশ রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করেন। এই ঘটনায় সক্রিয় ভূমিকা পালন করেন বারুইপুর থানার আই সি শ্রী দেবপ্রসাদ রায়।।