ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

কোম্পানীগঞ্জে গরু চুরির হিড়িক

#

আনোয়ার সুমন, কোম্পানীগঞ্জ, সিলেট প্রতিনিধিঃ

৩১ মার্চ, ২০২২,  8:36 AM

news image

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নে এক রাতে বারটি গরু চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে । এ ঘটনায় পুরো এলাকাজুড়ে চোর আতঙ্ক বিরাজ করছে। আতঙ্কে রয়েছে কৃষক ও গরুর খামারিগণ। জানা গেছে, গত সোমবার  রাতে ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নের চাঁন গ্রামের হত-দরিদ্র কৃষক সিদ্দিকুর রহমানের ৫টি গরু চুরি ও একই ইউনিয়নের রাধানগর গ্রামের সুন্দর আলীর ২ টি ও বিধবা মহিলা তৈয়বুন নেছার ৫টি গরু হয়ে গেছে । 



চুরি যাওয়া গরুর মালিক তৈয়বুন নেছা জানান "আমি একজন অসহায় বিধবা মহিলা আমার সারাজীবনের একমাত্র উপার্জন ৫টি গরু আমি সুন্দর আলীর নিকট বাগি দিয়েছিলাম সেখানে থেকে আমার ৫টি গরু চুরি হয় বলে সকালে  জানান সুন্দর আলী, আমার একটি ছেলে  আমার ছেলের ভবিষ্যৎ আর কোন সম্পত্তি নেই এই পাঁচটি গরু ছাড়া এখন আমি দিশেহারা , আমি অনুরোধ করবো পুলিশ প্রশাসনের কাছে আমার গরু গুলো আমাকে বের করে দেওয়ার জন্য"


সুন্দর আলীর ছেলে মোতালিব বলেন, রাতে ঘুম থেকে উঠেই দেখি গোয়ালের দরজা খোলা। ভেতরে ঢুকে দেখি আমাদের ও তৈয়বুনের সহ মোট ৭টি গরুটি নেই। চিৎকারে লোকজন জড়ো হয়ে হাজার খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত পাইনি, সেদিন রাত্রে বিদ্যুৎও ছিল না। আমার বাবা সুন্দর আলী থানায় লিখিত অভিযোগ করেন। 


এভাবে চুরি হয়েই যাচ্ছে। অনেকেই বলছেন রাতে পুলিশের টহল থাকলে হয়তোবা এভাবে আমাদের গরু চুরি হতো না, চোরের কারণে আমরা আতঙ্কের মধ্যে রয়েছি। ঘুম হারাম হয়ে গেছে আমাদের। এ চুরির ঘটনায় অনেকেই তাদের গরু চুরির হাত থেকে রক্ষা পেতে গরুর সঙ্গে গোয়াল ঘরেই নির্ঘুম রাত্রি পার করছেন বলে জানা গেছে।


কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা 

সুকান্ত চক্রবর্তী জানান লিখিত অভিযোগ পেয়েছি আমরা ব্যবস্থা নিচ্ছি, এ এলাকায় আমাদের টহল আরো জোরদার করা হবে। এ ক্ষেত্রে গরু মালিকদেরও সচেতন থাকতে হবে।