ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

রাশিয়া-ইউক্রেনের আলোচনা ফলপ্রসূ : পুতিনের সহকারী

#

৩০ মার্চ, ২০২২,  12:19 PM

news image

তুরস্কের ইস্তাম্বুলে কয়েক ঘণ্টা ধরে চলা আলোচনাকে ‘গঠনমূলক’ বলে বর্ণনা করেছেন রাশিয়ার প্রধান আলোচক। মঙ্গলবার (২৯ মার্চ) এ কথা জানিয়েছেন রাশিয়ার প্রধান আলোচক ভ্লাদিমির মেডিসঙ্কি নিজেই।


তিনি জানান, ইউক্রেনের পক্ষ থেকে যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে সেগুলো এখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে বিবেচনার জন্য রাখা হবে।


ভ্লাদিমির মেডিসঙ্কি বলেন, রাশিয়ান এবং ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় সংঘর্ষের অবসান ঘটাতে একটি চুক্তিতে সম্মত হলে পুতিন ও জেলেনস্কির মধ্যে একটি বৈঠকের সম্ভাবনা তৈরি হবে।


এর আগে ইস্তাম্বুলে মঙ্গলবার শান্তি আলোচনায় বসেন রাশিয়া-ইউক্রেনের সমঝোতাকারীরা। সেই সমঝোতার মধ্যস্থতাকারী হিসেবে রয়েছেন রুশ ধনকুবের ও ইংলিশ ফুটবল ক্লাব চেলসির মালিক রোমান আব্রামোভিচ।