ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

কেন্দ্রীয় সরাস্ট্রমন্রী অমিত শাহের সাথে দেখা করলেন পশ্চিম বাংলার রাজ্যপাল জগদীশ ধনকড়।

#

৩০ মার্চ, ২০২২,  12:04 PM

news image

নয়া দিল্লীতে কেন্দ্রীয় সরাস্ট্রমন্রী অমিত শাহের সাথে পশ্চিম বাংলার বর্তমান পরিস্থিতি নিয়ে দেখা করলেন পশ্চিম বাংলার রাজ্যপাল জগদীশ ধনকড়। তিনি, পশ্চিম বাংলার বীরভূম জেলার রামপুরহাট বগটুই গ্রামে গনহত্যার ঘটনা নিয়ে বিস্তারিত বিবরণ দেন বি জে পি নেতা ও কেন্দ্রীয় সরাস্ট্রমন্রী অমিত শাহ কে। সেই সঙ্গে তাঁর সাথে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজভবন থেকে চিঠি চালাচালি হয়েছে তার বিবরণ দেওয়া হয়। এবং পশ্চিম বাংলার বিধান সভার মধ্যে বীরভূমের বগটুই গ্রামে গনহত্যার ঘটনা নিয়ে শাসক দলের সদস্যদের সাথে বিরোধী দলের যে হাতাহাতি এবং মারপিট হয়েছে তা জানান। পশ্চিম বাংলার আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশের ভূমিকা পালন নিয়ে কেন্দ্রীয় সরাস্ট্রমন্রী অমিত শাহ কে শোনানো হয়। গত সপ্তাহে পশ্চিম বাংলার শাসক তৃনমূল দলের নেতা ও সদস্যদের নিয়ে কেন্দ্রীয় সরাস্ট্রমন্রী অমিত শাহের সাথে দেখা করেন তৃনমূল দলের চিফ হুইপ শ্রী সুদীপ বন্দ্যোপাধ্যায়। তার ঠিক এক সপ্তাহ বাদে পশ্চিম বাংলার রাজ্যপাল জগদীশ ধনকড় কেন্দ্রীয় সরাস্ট্রমন্রী অমিত শাহের সাথে দেখা করা নিয়ে কৌতহল ঘিরে রয়েছে। আগামী কাল পশ্চিম বাংলার বিধান সভার বিরোধী দলের নেতা শ্রী শুভেন্দু অধিকারী পশ্চিম বাংলার বিধান সভার বি জে পি দলের বিধায়ক নিয়ে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দেখা করতে যাচ্ছেন।।